অষ্টম শ্রেণি : শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য

আপডেট : ০৩ জুলাই ২০২১, ১২:০৮ এএম

তৃতীয় অধ্যায় : স্বাস্থ্যবিজ্ঞান পরিচিতি ও স্বাস্থ্যসেবা

বহুনির্বাচনী

১. এইডস সর্বপ্রথম কত সালে শনাক্ত হয়?

ক. ১৯৮০           খ. ১৯৮২            গ. ১৯৮১            ঘ. ১৯৮৩

২. এইচআইভি কী?

ক. রোগ             খ. ব্যাকটেরিয়া

গ. ভাইরাস                      ঘ. আয়োডিন

৩. সর্বপ্রথম এইডস শনাক্ত হয় কোন দেশে?

ক. আমেরিকা       খ. ভারত

গ. ভিয়েতনাম      ঘ. কম্বোডিয়া

৪. এইডস আক্রান্ত মায়েদের শিশুর এইডস হতে পারে

র. মায়ের দুধ পান করলে

রর. মায়ের শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে

ররর. মায়ের রক্ত গ্রহণের মাধ্যমে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. রর ও ররর গ. র ও ররর  ঘ. র, রর ও ররর

৫. এইডসের ক্ষেত্রে

র. এর নির্দিষ্ট কোনো লক্ষণ নেই

রর. এটি একটি নীরব ঘাতক

ররর. সঠিক নিয়মে ওষুধ খেলে এটি ভালো হয়

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. রর ও ররর গ. র ও ররর  ঘ. র, রর ও ররর

৬. এইডস প্রতিরোধে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কোনটি?

ক. চিকিৎসকদের এইডস সম্পর্কে প্রশিক্ষণ প্রদান

খ. এইডস সম্পর্কে সবাইকে সচেতন করা

গ. এইডস আক্রান্ত ব্যক্তিদের সঠিক চিকিৎসা করা

ঘ. এইডস আক্রান্ত লোকের চিহ্নিত করা

নিচের উদ্দীপকটি পড়ে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :

সড়ক দুর্ঘটনায় আহত আকাশের জরুরি রক্তের প্রয়োজন হলে তৎক্ষণাৎ অপরিচিত একজনের রক্ত আকাশকে দেওয়া হয়। সুস্থ হওয়ার কিছুদিন পর আকাশ এক রোগে আক্রান্ত হয়। এতে তার একটানা জ্বর, কাশি এবং লসিকাগ্রন্থি ফুলে যাওয়ার লক্ষণ দেখা যায়।

৭. আকাশ নিচের কোন রোগে আক্রান্ত হয়েছে?

ক. ক্যানসার                    খ. এইডস

গ. নিউমোনিয়া     ঘ. জন্ডিস

৮. আকাশের রোগটিকে আক্রান্ত হওয়ার কারণ

র. সড়ক দুর্ঘটনায় আহত হওয়া

রর. পরীক্ষা ছাড়া রক্ত গ্রহণ

ররর. রোগটি সম্পর্কে অসচেতনতা

নিচের কোনটি সঠিক?

ক. র  খ. রর ও ররর  গ. র ও রর  ঘ. র, রর ও ররর

নিচের উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর দাও :

করিম একটি ফার্মে চাকরি করেন। দুই মাস ধরে তার জ্বর এবং কাশি থাকায় তার ঘনিষ্ঠ সহকর্মী জামান তাকে ডাক্তারের কাছে নিয়ে যান। ডাক্তার করিমের রক্ত পরীক্ষা করে জামানকে জানান করিম এইডস রোগে আক্রান্ত। ভয়ে জামান করিমকে ডাক্তারখানায় রেখেই বাড়ি চলে গেলেন। খবরটি শুনে করিমের বাড়ির সবাই কেমন যেন আচরণ করতে থাকেন। এতে করিম মানসিকভাবে ভেঙে পড়েন।

৯. জামানের এরূপ আচরণ পরিবর্তনের সবচেয়ে বেশি প্রয়োজন কোনটি?

ক. রোগ সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা

খ. ধর্মীয় অনুশাসন মেনে চলা

গ. আবেগ প্রশমনের ব্যবস্থা করা

ঘ. এইডসের ঝুঁকি এড়িয়ে চলা

১০. করিমের এই মানসিক অবস্থার জন্য দায়ী

র. পরিবারের অসহযোগিতা

রর. ভাগ্যের নির্মম পরিহাস

ররর. রোগটি ছড়ানোর ভয়

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. রর ও ররর গ. র ও ররর  ঘ. র, রর ও ররর

১১. দীর্ঘদিন শুকনো কাশি কোন রোগের লক্ষণ?

ক. ক্যানসার                    খ. এইডস

গ. যক্ষ্মা              ঘ. জন্ডিস

১২. এইডস রোগীর প্রতি আচরণ কেমন হবে?

ক. ঘৃণা               খ. অবহেলা

গ. সহযোগিতাপূর্ণ ঘ. খারাপ

১৩. এইডস থেকে বাঁচার উপায় কোনটি?

ক. প্রতিরোধ        খ. প্রতিষেধক

গ. রক্ত গ্রহণ        ঘ. ওষুধ সেবন

১৪. তরল পদার্থের মাধ্যমে ছড়ায়

ক. জ্বর               খ. পাতলা পায়খানা

গ. এইডস                       ঘ. বার্ডফ্লু

১৫. বাংলাদেশে এইচআইভিতে আক্রান্ত ব্যক্তির সংখ্যা কত?

ক. প্রায় ৭৫০০ জন           খ. প্রায় ৭৬৫০ জন

গ. প্রায় ৭৭০০ জন           ঘ. প্রায় ৭৮০০ জন

১৬. এইচআইভি/এইডস কী ধ্বংস করে দেয়?

ক. রোগ প্রতিরোধ ক্ষমতা  খ. ব্লাড সেল

গ. টিস্যু                  ঘ. মেরুমজ্জা

১৭. কোন ব্যক্তি সহজেই অন্যান্য রোগে আক্রান্ত হয়?

ক. যক্ষ্মা আক্রান্ত   খ. পোলিও আক্রান্ত

গ. নিউমোনিয়া আক্রান্ত  ঘ. এইডস আক্রান্ত

১৮. কোন অঞ্চলে এইডসের বিস্তার সবচেয়ে বেশি?

ক. ইউরোপ                       খ. আমেরিকা

গ. আফ্রিকার সাব-সাহারা  ঘ. মধ্যপ্রাচ্য

১৯. এইডস রোগীর একমাত্র পরিণতি?

ক. অকালমৃত্যু      খ. সম্মানহানি

গ. সামাজিক সংকট           ঘ. পারিবারিক সমস্যা

২০. কোন ঘাতক ব্যাধি সারা বিশ্বে আশঙ্কাজনক হারে বিস্তার লাভ করছে?

ক. ক্যানসার                    খ. এইডস

গ. নিউমোনিয়া     ঘ. জন্ডিস

উত্তর

১. গ, ২. গ, ৩. ক, ৪. গ, ৫. ক, ৬. খ, ৭. খ, ৮. খ, ৯. ক, ১০. গ, ১১. খ, ১২. গ, ১৩. ক, ১৪. গ, ১৫. ক, ১৬. ক, ১৭. ঘ, ১৮. গ, ১৯. ক, ২০. খ 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত