চট্টগ্রামে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট : ০৪ জুলাই ২০২১, ০১:০৪ এএম

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে গতকাল শনিবার নগরীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় ‘লকডাউন’  না মানায় ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, ‘নগরীর বিভিন্ন স্থানে অভিযানকালে সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি অমান্য করায় ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ২ হাজার ৪শ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানকালে মাস্ক বিতরণের পাশাপাশি নগরবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা প্রদান করা হয়।’

অভিযানে ম্যাজিস্ট্রেটদের সহায়তা করেন চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত