চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যার জেলা হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৬ জন মারা গেছেন। এদের মধ্যে ৫ জন পুরুষ ও একজন নারী।
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ইউনিটের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক আহনাফ শাহরিয়ার জানিয়েছেন, রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত তারা মারা যান। তারা করোনা আক্রান্ত হয়ে জেলা হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।
মৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শান্তির মোড়ের আব্দুল খালেক (৬৫), পাঠানপাড়ার শুকদেব রায় (৫৫), কাজিপাড়ার খালিফুন নেসা (৬০), চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের কালুপুর চৌহদীটোলা গ্রামের মাসুদ আলী (৪৫), বালিয়াডাঙ্গা ইউনিয়নের চাঁপাই পলশা গ্রামের মোস্তাক আলী (৬৫), রাজশাহীর তানোর উপজেলার জুমার পাড়ার আনসার আলী (৭০)।
এদিকে, চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের কারোনা ইউনিটে তিন দফায় বৃদ্ধি করা ৭২ শয্যার সবক’টি শয্যায় রোগী দ্বারা পূর্ণ থাকছে।
