নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা

আপডেট : ০৬ জুলাই ২০২১, ১২:৩৮ এএম

নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ঝালকাঠির নলছিটি উপজেলায় মিঠু নামে এক ব্যক্তিকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার  দুপুরে উপজেলার কুলকাঠি ইউনিয়নের সরই গ্রামে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাখাওয়াত হোসেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. সাখাওয়াত হোসেন বলেন, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সরই গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় সুগন্ধা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ১৫(১) ধারায় এক ব্যক্তিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত