বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভক্তদের কাছে আর্জেন্টিনা-ব্রাজিল ফাইনাল স্বপ্নের মতো। কিন্তু বিশ্বকাপে এই দুই লাতিন পরাশক্তির ফাইনালে দেখা হয়নি। ব্রাজিল-আর্জেন্টিনা ৭টি বিশ্বকাপ জিতেছে, যার সবগুলোই ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষে। আর্জেন্টিনা ১৯৭৮-এ নেদারল্যান্ডস, ১৯৮৬-তে জার্মানির বিপক্ষে। বাকি তিনবার যে রানার্সআপ হয়েছে তার প্রথমটি উরুগুয়ের কাছে হেরে (১৯৩০-এ প্রথম বিশ্বকাপে), বাকি দুবার (১৯৯০ ও ২০১৪) জার্মানির কাছে হেরে।
অন্যদিকে ব্রাজিল যে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে সবগুলোই ইউরোপীয় দলের বিপক্ষেÑ সুইডেন (১৯৫৮), চেকোসেøাভাকিয়া (১৯৬২), ইতালি (১৯৭০ ও ১৯৯৪) এবং জার্মানি (২০০২)। এ ছাড়া ফ্রান্সের কাছে ১৯৯৮-এর ফাইনাল হারে তারা। শুধু কোপা আমেরিকাতেই ফাইনালে দেখা ব্রাজিল-আর্জেন্টিনার। ১৯৩৭ সালে কোপা সুদামেরিকার (পরে কোপা আমেরিকা নামে পরিচিতি পায়) ফাইনালের অতিরিক্ত সময়ে দু’গোল করে জেতে আর্জেন্টিনা। এরপর ২০০৪ সালে কোপার ফাইনাল ৯০ মিনিটে মীমাংসিত না হলে (২-২) টাইব্রেকারে ৬-৪ গোলে ব্রাজিল হারায় আর্জেন্টিনাকে। পরের বছর মহাদেশীয় চ্যাম্পিয়নদের নিয়ে আয়োজিত কনফেডারেশন্স কাপ জার্মানির ফ্রাঙ্কফুর্টে যেখানে ৪-১ গোলে প্রতিদ্বন্দ্বীকে হারায় ব্রাজিল। দু’বছর পর ২০০৭ সালের কোপায় আবার ফাইনালে দেখা ব্রাজিল-আর্জেন্টিনার। ভেনেজুয়েলায় অনুষ্ঠিত সে ম্যাচে মেসিদের ব্রাজিল হারায় ৩-০ গোলে। এরপর গত কোপায় সেমিফাইনালে দেখা হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বীর, যেখানে ২-০ গোলে জিতেছিল ব্রাজিল। প্রায় ১৪ বছর পর আরেকটি ফাইনালে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা আগামী শনিবার, যা হবে দু’দলের ১০৮তম লড়াই।
