মানুষকে ঘরে রাখতে বাড়ি বাড়ি সবজি পৌঁছাচ্ছেন মেয়র

আপডেট : ০৯ জুলাই ২০২১, ১২:০২ এএম

চলমান করোনা মহামারীতে মানুষকে ঘরে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু। তিনি পৌরসভার বিভিন্ন এলাকায় গিয়ে কাঁচা সবজি বিতরণ কার্যক্রম শুরু করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী বাজার, বিন্দুপাড়া, ধুনচী ও ২৮ কলোনি এলাকায় বাড়ি বাড়ি সবজি পৌঁছে দেন তিনি। মেয়রের ব্যবহৃত গাড়ি এবং অটোরিকশায় করে এসব সবজি বিতরণ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত