কক্সবাজারের রামুতে রবিবার সকালে ব্রাজিল দলের হার সইতে না পেরে বিষপান করার খবরটিকে গুজব বলে জানিয়েছেন ভুক্তভোগী মো. কামাল (২০)।
তিনি বলেছেন, আমি খেলার জন্য বিষপান করিনি। আমার ব্যক্তিগত বিষয়ে বিষপান করেছি। আমি এখন সুস্থ রয়েছি।
কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শাহিন মো. আব্দুর রহমান বলেছেন, ‘সকাল কামাল নামে এক যুবককে বিষপান করা অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সে এখন পুরোপুরি সুস্থ রয়েছে। তবে কি কারণে বিষপান করেছে সেটা আমার জানা নেই।’
রবিবার বাংলাদেশ সময় ভোর ৬টার দিকে কোপা আমেরিকার ফাইনাল খেলা ছিল। এতে ব্রাজিল ও আর্জেন্টিনা দল অংশ নেয়। উক্ত খেলায় ব্রাজিলের হার সইতে না পেরে মো. কামাল নামের এক যুবক বিষপানে আত্মহত্যা করার খবর ছড়িয়ে পড়ে।
পরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে সুস্থ হয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীদের বিষয়টি সত্য নয় বলে জানান।
তিনি বলেন, 'খেলার বিষয়ে আমার কোনো আগ্রহ নেই। ব্যক্তিগত কারণে আমি এগুলো খেয়েছি। কিন্তু সর্বত্র ছড়িয়ে পড়ছে আমি ব্রাজিলের কারণে বিষপান করেছি। এটি সত্য নয়, এটি গুজব।’
