গাজীপুরে হটলাইনে ফোন দিলেই ফ্রি অ্যাম্বুলেন্স

আপডেট : ১২ জুলাই ২০২১, ০২:০৭ এএম

গাজীপুর মহানগরীতে যুবলীগ নেতার হট লাইনে ফোন দিলেই বিনামূল্যে পাওয়া যাচ্ছে অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সেবা। নগরীর করোনায় আক্রান্ত রোগীরাই এ সেবা পাবেন। 

গতকাল রবিবার দুপুরে গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও মহানগর যুবলীগ নেতা মো. হিরা সরকারের উদ্যোগে নগরীর চান্দনা হাইস্কুল মাঠে এ সার্ভিসের উদ্বোধন করা হয়।

যুবলীগ নেতা হিরা সরকার জানান, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজেল শামস্ পরশ ও মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে গাজীপুর মহানগরী এলাকায় করোনা আক্রান্ত রোগীদের বিনামূল্যে সেবা দেওয়ার জন্য নগরীর ৮টি থানায় ৮টি অ্যাম্বুলেন্স এবং ৫৭টি ওয়ার্ডে প্রায় ১০০টি অক্সিজেন সিলিন্ডার ২৪ ঘণ্টা প্রস্তুত রাখা হয়েছে। হটলাইনের (০১৭১৩-৮৩০১৩০) নম্বরে  ফোন করলেই তাৎক্ষণিক যুবলীগের স্বেচ্ছাসেবী কর্মীরা অ্যাম্বুলেন্স এবং অক্সিজেন সিলিন্ডার নিয়ে করোনায় আক্রান্ত রোগীর বাসায় পৌঁছে যাবেন। রোগীদের বিনামূল্যে হাসপাতালে আনা-নেওয়া করবে অ্যাম্বুলেন্স সার্ভিস। জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও মহানগর যুবলীগ নেতা হিরা সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে যুবলীগ নেতা আলমগীর হোসেন, রাশেদ আলম, আরিফ হোসেন, মশিউর রহমান সায়মন, সাইফুল ইসলাম সাজিদ, জুয়েল সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত