পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত মহাপরিদর্শক ব্যারিস্টার মাহবুবুর রহমানকে আরও এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী ব্যারিস্টার মাহবুবুর রহমানকে অবসরোত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে আগামী ৩১ জুলাই অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হলো। এর আগে ২০২০ সালের ৩ মে ব্যারিস্টার মাহবুবুর রহমানকে সিআইডির অতিরিক্ত আইজিপি হিসেবে নিয়োগ দেয় সরকার।
