সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের বার্ষিক উদ্ভাবন কর্মপরিকল্পনা তৈরি করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটের ‘আইডিয়া বক্স’ আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। ৩০ জুলাইয়ের মধ্যে এটি আপলোড করতে বলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক আদেশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বভাগীয় উপপরিচালকরা কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকদের করোনাকালীন/আপদকালীন পরিস্থিতি বিবেচনায় ইনোভেশন আইডিয়া/ক্ষুদ্র উন্নয়ন প্রকল্প (এসআইপি) বিষয়ে ধারণা সংগ্রহের উদ্যোগ নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dpe. gov.bd) ‘আইডিয়া বক্স’-এ আপলোডের ব্যবস্থা নেবেন।
