গণস্বাস্থ্য কেন্দ্র

সাড়ে ৩৩ হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

আপডেট : ১৭ জুলাই ২০২১, ১১:৩৮ পিএম

করোনা মহামারী শুরুর পর থেকে এ পর্যন্ত গণস্বাস্থ্য কেন্দ্র সারা দেশে অসহায়, কর্মহীন, রিকশা, ভ্যানচালক, বেকার শ্রমিক ও শ্রমজীবী ৩৩ হাজার ৫শ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে। গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণকালে এ কথা জানান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মনজুর কাদির।

গতকাল জাতীয় প্রেস ক্লাব ও ফটোসাংবাদিক অ্যাসোসিয়েশনে ২৫০ প্যাকেট, শনির আখড়া ও বাসাবো এলাকায় ২৫০, কাফরুলে ২০০, বগুড়ার সারিয়াকান্দিতে ২৫০, পঞ্চগড়ে ২০০, নোয়াখালীতে ২০০ প্যাকেট উপহার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া ধানমন্ডিসহ আশপাশের এলাকায় তিন হাজার পাঁচশ প্যাকেট বিতরণ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত