নাটকে আইনজীবীদের ‘কটাক্ষ’

কুমিল্লায় মোশাররফ করিমসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ১৯ জুলাই ২০২১, ১২:২৯ এএম

মোশাররফ করিমসহ পাঁচজনের বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। নাটকে আইনজীবীদের কটাক্ষ করায় জনপ্রিয় অভিনেতার নামে মামলা করা হয়। গতকাল রবিবার বিকেল সাড়ে ৩টায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুমিল্লার ৬ নম্বর আমলি আদালতে ৫০ কোটি টাকার মানহানি মামলা করেছেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম হোসাইনী।

‘হাই প্রেশার ২’ নাটকে অ্যাডভোকেটদের হেয়প্রতিপন্ন করে উপস্থাপন করায় এই মানহানির মামলা করা হয়। অন্য আসামিরা হলেন অভিনেতা জামিল হোসাইন, ফারুকী আহমেদ, আদিবাসী মিজান ও বৈশাখী টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা।

বিষয়টি নিশ্চিত করেন মামলার বাদী অ্যাডভোকেট রফিকুল ইসলাম হোসাইনী। তিনি বলেন, আমি ৯ জুলাই ‘হাই প্রেশার ২’ নাটকটি দেখেছি। পুরো নাটক দেখে মনে হলো আমাদের পেশাকে খুবই কটাক্ষ করা হয়েছে। এতে আমাদের মানহানি হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত