পুলিশের সাবেক আইজিপি, রাষ্ট্রদূত ও সচিব এ ওয়াই বি আই সিদ্দিকী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৬ বছর। গত শনিবার রাত ১টার দিকে ঢাকায় ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে যান। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগ, ক্যানসারসহ নানা জটিলতায় ভুগছিলেন। তার মৃত্যুতে পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
গতকাল সকাল ১০টায় রাজারবাগ পুলিশ লাইনসের সিরু মিয়া মিলনায়তনে প্রথম জানাজা হয়।
বাদ আসর নিজ গ্রাম চট্টগ্রামে সীতাকুন্ডের মুরাদপুর দক্ষিণ রহমতনগরে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
