নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ডলার, সম্পাদক স্বপন

আপডেট : ২০ জুলাই ২০২১, ০৪:৩১ পিএম

নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগের ২৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

অনেক জল্পনা-কল্পনার পর সোমবার ১৯ জুলাই আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নাটোর জেলা শাখা কমিটি ঘোষণা করা হয়।

এতে অ্যাডভোকেট ইসতিয়াক আহমেদ ডলারকে সভাপতি এবং শফিউল আজম স্বপনকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত এক পত্রে তিন বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত