ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে ১৮ জনের মৃত্যু

আপডেট : ২১ জুলাই ২০২১, ০৫:৪৫ পিএম

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত ৭ জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা যায় ১১ জন।

করোনা আক্রান্তে মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের সুলতান আহমেদ (৫৮) ও সুলতান আক্তার (৩৪), ত্রিশাল উপজেলার খোদেজা খাতুন (৫৫), নেত্রকোনা সদরের মানিক চক্রবর্তী (৬৩), পুর্বধলা উপজেলার লিফটন রায় (৩৮), দুর্গাপুর উপজেলার আশরাফ আলী (১০০) এবং টাঙ্গাইল মধুপুরের শেফালী (৫৭)।

এছাড়াও সন্দেহজনক উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তারা হলেন- ময়মনসিংহ সদরের এরশাদ আলী (৮১), রীতা (৪৬), আব্দুল বারি (৬৫), গৌরীপুর উপজেলার নুরুল আমিন (৮০), ফাতেমা (৬০), মিনতি সরকার (৩৬), ফুলবাড়িয়া উপজেলার মনজুরুল (৮০), জয়বুন্নেসা (৮০),  টাঙ্গাইল সদরের সাজেদা (৪০), নেত্রকোনা কেন্দুয়া উপজেলার জগবন্ধু (৭০) ও গাজিপুর শ্রীপুর উপজেলার রুনা (২৮)

এ তথ্য নিশ্চিত করে করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৩৬ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৩৩৯ জন এবং আইসিউতে ২২ জন চিকিৎসাধীন আছেন।

এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৪৩১টি নমুনা পরীক্ষায় আরও ৯৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

শনাক্তের হার ২২.৭৩ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১২ হাজার ৮০ জন। সুস্থ হয়েছেন ৮ হাজার ৫৯৫ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত