শরীয়তপুরে করোনায় উপজেলা শিক্ষা কর্মকর্তার মৃত্যু

আপডেট : ২৪ জুলাই ২০২১, ১২:৩৪ পিএম

করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন শরীয়তপুরের ডামুড্যা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী আব্দুল মোকিম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।

শুক্রবার দুপুর দেড়টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শনিবার সকালে তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেন শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) পারভেজ হাসান।

শিক্ষা কর্মকর্তা কাজী আব্দুল মোকিমের স্ত্রী আঞ্জুমান আফরোজ মুঠোফোনে জানান, কাজী আব্দুল মোকিম ১৯৯৩ সালে চাকরিতে যোগ দেন। তিনি আইন বিভাগের ছাত্র ছিলেন। রাজশাহী শহরের আলুপট্টির বাসিন্দা তিনি। তিনি স্ত্রী, দুই মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত