সুন্দরবন থেকে শিকার করা হরিণের মাংস ও মাথাসহ গ্রেপ্তার ১

আপডেট : ২৫ জুলাই ২০২১, ১২:৪০ এএম

সুন্দরবন থেকে শিকার করা হরিণের ১২ কেজি মাংস ও মাথাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় কোটগার্ড। এর আগে গত শুক্রবার বিকেলে সুন্দরবন সংলগ্ন খুলনার বটিয়াঘাটা উপজেলার নলিয়ান এলাকা থেকে হরিণের মাংসসহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. আক্তার (৩০)। তিনি খুলনার বটিয়াঘাটা উপজেলার নলিয়ান এলাকার বাসিন্দা।

বাগেরহাটের মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের লেফটেন্যান্ট মামুনুর রহমান স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বিকেল ৪টার দিকে সুন্দরবন সংলগ্ন খুলনার বটিয়াঘাটা উপজেলার নলিয়ান এলাকায় অভিযান চালিয়ে সুন্দরবন থেকে শিকার করে নিয়ে আসা হরিণের ১২ কেজি মাংস ও একটি মাথাসহ মো. আক্তারকে গ্রেপ্তার করা হয়। তাকে সুন্দরবন পশ্চিম বিভাগের নলিয়ান ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত