করোনায় সুনামগঞ্জ ক্রীড়াঙ্গণের প্রিয়মুখ আবু জাকেরের মৃত্যু

আপডেট : ২৫ জুলাই ২০২১, ০৪:২২ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সুনামগঞ্জ জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও কৃতি ফুটবলার শাহ আবু জাকের (৫১)।

রবিবার দুপুরে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শাহ আবু জাকের সুনামগঞ্জ পৌর শহরের আরপিননগর এলাকা বাসিন্দা। স্কুল জীবন থেকেই তিনি খেলাধুলার সঙ্গে যুক্ত। সুনামগঞ্জর ক্রীড়াঙ্গণে তিনি ভাই হিসেবে পরিচিত।

তিনি জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। খেলা পরিচালনায় রেফারি হিসেবে তার সুনাম রয়েছে। তিনি ক্রিকেটও খেলতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত