আমরণ অনশনে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলের কর্মচারীরা

আপডেট : ২৯ জুলাই ২০২১, ১২:৩০ এএম

কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগকৃত ও দীর্ঘদিন ধরে কর্মরত ১৫২ জন কর্মচারীকে চাকরিচ্যুত করার প্রতিবাদে আমরণ অনশনে বসেছেন চাকরিচ্যুতরা। চাকরিতে পুনর্বহাল না করা পর্যন্ত এ অনশন চলবে বলে জানান তারা।

গতকাল বুধবার দুপুরে মেডিকেল কলেজের প্রধান ফটকে অনশন শুরু হয়। অনশনে বক্তারা কর্তৃপক্ষের নানা অনিয়ম ও দুর্নীতির কথা তুলে ধরেন। তারা অভিযোগ করে বলেন, বিভিন্ন জেলার লোকজনের কাছ থেকে টাকা নিয়ে এই প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয়েছে। সেবা প্রত্যাশী জনগণকে অযথা হয়রানি করা হয় এবং হাসপাতালের চিকিৎসকদের মালিকানাধীন ক্লিনিকে রোগীরা সেবা না নিলে তাদের চিকিৎসা দেওয়া হয় না। তারা অবিলম্বে এসব হয়রানি দূর ও আউটসোর্সিং কর্মচারীদের স্থায়ী নিয়োগের মাধ্যমে পুনর্বাসনের দাবি জানান। রেডিওলজি, এক্স-রে, আল্ট্রাসনোগ্রাম, সিটি স্ক্যান বিভাগে কর্মরত ডাক্তাররা পুরনো কর্মচারীদের পুনর্বহালের দাবিতে তাদের কার্যক্রম বন্ধ রেখেছেন বলে জানা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত