নবম-দশম শ্রেণি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

আপডেট : ৩০ জুলাই ২০২১, ১২:৩৯ এএম

দ্বিতীয় অধ্যায়

বিশ্বসভ্যতা (মিসর, সিন্ধু, গ্রিক ও রোম)

বহুনির্বাচনী

নিচের উদ্দীপকটি পড়ো এবং ১, ২ ও ৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :

মার্জিয়ার সমাজে ধনী ব্যক্তির ছেলেরা ১৮ বছর পর্যন্ত লেখাপড়া করে। কারিগর এবং কৃষকদের ছেলেমেয়েদের লেখাপড়ার তেমন সুযোগ নেই। দাসদের সন্তানদের বিদ্যালয়ে যাওয়া নিষিদ্ধ। মেয়েরা বিদ্যালয়ে গিয়ে লেখাপড়া করতে পারে না।

১. উক্ত সমাজের মধ্যে নিচের কোন সভ্যতার শিক্ষাব্যবস্থার রীতিনীতি ফুটে উঠেছে?

ক. মিসরীয়                      খ. ফিনিশীয়

গ. সিন্ধু              ঘ. গ্রিক

২. উদ্দীপকের সঙ্গে যে সভ্যতার মিল রয়েছে সে সভ্যতা অবসান ঘটার কারণ কোনটি?

ক. বন্যা ও বিদেশি আক্রমণ

খ. ভূমিকম্প

গ. রাজার মৃত্যু

ঘ. আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত

৩. উক্ত সভ্যতার লোকেরা-

i. প্রথম বিজ্ঞান চর্চার সূত্রপাত করেছিল

ii. বর্ণমালার আবিষ্কার করেছিল

iii. প্রাচীন অলিম্পিকের প্রবর্তন করেছিল

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii               খ. iii

গ. i ও iii               ঘ. i, ii ও iii

৪. মিসরীয় সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্যের ক্ষেত্রে সমর্থনযোগ্য হলো-

i. বই আবিষ্কার

ii. লিপি আবিষ্কার

iii. অক্ষর আবিষ্কার

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii               খ. iii

গ. i ও iii               ঘ. i, ii ও iii

৫. সূর্যদেবতার নামের ক্ষেত্রে কোনটি অধিক যুক্তিযুক্ত?

ক. এনট             খ. এটন 

গ. এলন             ঘ. এজন

৬. নীলনদ না থাকলে মিসর কীসে পরিণত হতো?

ক. মরুভূমিতে    

খ. উন্নত রাষ্ট্রে

গ. মিঠা পানির দেশে

ঘ. বরফে

৭. আদিম যুগের মানুষ কীভাবে পশু শিকার করত?

ক. ধাতব অস্ত্র দিয়ে

খ. কাঠের অস্ত্র দিয়ে

গ. পাথরের অস্ত্র দিয়ে

ঘ. বাঁশের অস্ত্র দিয়ে

৮. ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে গুরুত্বপূর্ণ রাষ্ট্র কোনটি?

ক. লিবিয়া                 খ. মিসর

গ. গ্রিস        ঘ. সিরিয়া

৯. প্রথম রাজবংশের শাসনামল শুরু হয় কত সালে?

ক. খ্রিস্টপূর্ব ৩০০০ অব্দ থেকে

খ. খ্রিস্টপূর্ব ৩১০০ অব্দ থেকে

গ. খ্রিস্টপূর্ব ৩২০০ অব্দ থেকে

ঘ. খ্রিস্টপূর্ব ৩৩০০ অব্দ থেকে

১০. নবোপলীয় যুগের ক্ষেত্রে প্রযোজ্য-

i. মানুষ কৃষিকাজ শেখে

ii. মানুষ নদীর তীরে বসবাস শুরু করে

iii. মানুষ ঘরবাড়ি নির্মাণ করতে শেখে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii               খ. iii

গ. i ও iii               ঘ. i, ii ও iii

১১. অলিম্পিক খেলার সূচনা হয় কোথায়?

ক. রোমে     খ. গ্রিসে

গ. তুরস্কে                ঘ. বলিভিয়া

১২. মিসরের পূর্বনাম কী?

ক. ইজিপ্ট               খ. পিরামিড

গ. পারস্য       ঘ. মেসোপটেমিয়া

১৩. অলিম্পিক খেলাকে ঘিরে নগর রাষ্ট্রগুলোর মধ্যে কী ধরনের মনোভাব গড়ে ওঠে?

ক. বন্ধুত্ব

খ. শত্রুতা

গ. সৌহার্দ্যপূর্ণ

ঘ. সহযোগিতার

১৪. গ্রিক উপদ্বীপের প্রধান শহর কোনটি?

ক. এথেন্স

খ. দানিয়ুব

গ. মেসিডোন

ঘ. আলেকজান্দ্রিয়া

১৫. মিসরীয় সভ্যতা কী নির্ভর ছিল?

ক. শিল্পের ওপর

খ. ব্যবসা-বাণিজ্য

গ. আমদানির ওপর

ঘ. কৃষির ওপর

১৬. সিন্ধু সভ্যতার কয়টি ভাস্কর্যমূর্তি পাওয়া গেছে?

ক. ১২টি     খ. ১৩টি

গ. ১৪টি     ঘ. ১৫টি

১৭. ফারাও পদটি কীভাবে অর্জিত হতো?

ক. বংশানুক্রমিকভাবে

খ. শক্তির ভিত্তিতে

গ. যোগ্যতার ভিত্তিতে

ঘ. নির্বাচনের ভিত্তিতে

১৮. রোমান দাসরা কার নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করেছিল?

ক. পেরিক্লিসের

খ. হোমারের

গ. স্পার্টাকাসের

ঘ. নেপোলিয়ানের

উত্তর

১. ঘ, ২. ক, ৩. গ, ৪. খ, ৫. খ, ৬. ক, ৭. গ, ৮. খ, ৯. গ, ১০. ঘ, ১১. খ, ১২. ক, ১৩. গ, ১৪.ক, ১৫. ঘ, ১৬. খ, ১৭. ক, ১৮. গ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত