বিএসএমএমইউর দাবি

একই দিনে একজনের ৩ ডোজ টিকা নেওয়ার খবর মিথ্যা

আপডেট : ৩০ জুলাই ২০২১, ০২:৩৭ এএম

রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভ্যাকসিনেশন সেন্টারে একসঙ্গে তিন ডোজ ভ্যাকসিন নিয়েছেন নারায়ণগঞ্জের বাসিন্দা ও সৌদি আরব প্রবাসী ওমর ফারুক গণমাধ্যমে প্রকাশিত এমন সংবাদের কোনো সত্যতা নেই বলে দাবি করেছে বিএসএমএমইউ কর্র্তৃপক্ষ। গত বুধবার বিএসএমএমইউ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৬ জুলাই একটি বেসরকারি টিভি চ্যানেল ও কয়েকটি অনলাইন মিডিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাসের টিকাদান কেন্দ্রে ভ্যাকসিন গ্রহণকারী ওমর ফারুক নামে এক ব্যক্তির বরাত দিয়ে সামান্য সময়ের ব্যবধানে তিন ডোজ ভ্যাকসিন নেওয়া সম্পর্কিত যে সংবাদ প্রচারিত হয়েছে সে বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষের গোচরীভূত হয়েছে। প্রচারিত এই সংবাদটি মিথ্যা। এ ধরনের সংবাদ প্রচারের আগে সংশ্লিষ্ট প্রতিবেদককে আরও সচেতন এবং সহযোগী মনোভাবাপন্ন হওয়া উচিত ছিল। এই ধরনের সংবাদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের টিকাদান কেন্দ্রের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণœ করছে। এতে স্বাভাবিকভাবেই করোনা মহামারীর এ সময়ে দায়িত্বপালনরত চিকিৎসক, নার্স, স্বেচ্ছাসেবকসহ সংশ্লিষ্টদের কর্মস্পৃহা এবং মনোবলে নেতিবাচক প্রভাব ফেলে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সংবাদটি বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষের নজরে আসার সঙ্গে সঙ্গেই ওইদিনের ভ্যাকসিনের সব তথ্য পুনরায় যাচাই-বাছাই করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত