চট্টগ্রামের বাঁশখালী ছনুয়ার নেজাম উদ্দিনের লাশ ৪৬ ঘণ্টা পর ভেসে উঠল। যেখানে নিখোঁজ হন তিনি সেখানেই শুক্রবার (৩০ জুলাই) সকাল ১০টার দিকে তার লাশ ভেসে উঠলে এলাকাবাসী উদ্ধার করে। পরে জুমার নামাজের পর তার নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নেজাম উদ্দিন ছনুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সর্দার পাড়া এলাকার তাহের মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৮ জুলাই) দুপুরে বাঁশখালী কুতুবদিয়া চ্যানেলে ছনুয়া মনুমিয়াজী বাজারের দক্ষিণে খাসকাটা এলাকায় ভাটার সময় নেজাম উদ্দিনের মাছ ধরার নৌকাটি ভেসে যাচ্ছিল কুতুবদিয়া চ্যানেলের দিকে। তখন তিনি ঝাঁপ দিয়ে নৌকা আটকাতে গেলে স্রোতের তোড়ে নিঁখোজ হন। এরপর স্থানীয়রা ও ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে গেলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
তবে শুক্রবার সকাল ১০টার দিকে নেজামের লাশ ভেসে উঠলে জনতা তা উদ্ধার করে।
পরে জুমার নামাজ শেষে তার জানাযার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বলে স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম জানান।
জানা যায়, নেজাম উদ্দিন ছিলেন পরিবারের একমাত্র সন্তান।
