আশ্রয়হীনদের ঘর দেওয়া বিশ্বে নজিরবিহীন : মুরাদ

আপডেট : ৩০ জুলাই ২০২১, ১১:০৭ পিএম

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, ‘মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে ৯ লাখ ভূমিহীন, গৃহহীন, অসহায়, দরিদ্র, ক্ষুদ্র-নৃগোষ্ঠী, হিজড়া সম্প্রদায়সহ প্রকৃত আশ্রয়হীনদের জন্য বিনামূল্যে গৃহ নির্মাণ করে দিয়েছেন; যা বিশে^ নজিরবিহীন একটি ঘটনা।’ গতকাল শুক্রবার দুপুরে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোঘলদিঘা ইউনিয়নে ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের আশ্রয়ণ প্রকল্পের ৩০টি ঘর পরিদর্শন ও অসহায়দের মাঝে খাদ্যসহায়তা বিতরণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, এই আশ্রয়ণ প্রকল্প নিয়ে কোনো ধরনের দুর্নীতির প্রশ্রয় দেওয়া হবে না। একবিন্দু ছাড়ও দেওয়া হবে না। এটা বরদাশত করবে না সরকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত