করোনা: ২৪ ঘণ্টায় আরও ২৪১ মৃত্যু, শনাক্ত ১৩৮১৭

আপডেট : ০৪ আগস্ট ২০২১, ০৫:৪৩ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ২৪১ জন মারা গেছেন। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ২১ হাজার ৬৩৮ জন মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৩ হাজার ৮১৭ জনের, শনাক্তের হার ২৭ দশমিক ৯১ শতাংশ।

বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, গত ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছিল এবং গত ২৭ জুলাই করোনা আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ২৫৮ জনের মৃত্যু হয়।

আজ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৪৯ হাজার ৫১৪টি নমুনা পরীক্ষায় আরও ১৩ হাজার ৮১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৭ দশমিক ৯১ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট ১৩ লাখ নয় হাজার ৯১০ জনের করোনা শনাক্ত হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত