৫৪ হাজার শিক্ষক নিয়োগের জন্য প্রকাশিত তৃতীয় গণবিজ্ঞপ্তির ফলাফলে যেসব অসংগতির অভিযোগ উঠেছে, সেগুলো দ্রুত সমাধানের দাবি জানিয়েছে গণবিজ্ঞপ্তি প্রত্যাশী শিক্ষক ফোরাম। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
এতে বলা হয়, সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ও চূড়ান্ত সুপারিশ দ্রুত শেষ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া প্রয়োজন। পরবর্তী নিয়োগ কার্যক্রম যেন সংরক্ষিত পদ ও ইনডেক্সমুক্ত হয়, সে বিষয়টি খেয়াল রাখার জন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্র্তৃপক্ষের (এনটিআরসিএ) কাছে দাবি জানানো হয়। পরবর্তী গণবিজ্ঞপ্তিতে যেন ৩৫ বছর বয়সী প্রার্থীদের প্রাধান্য দেওয়া হয়।
