ঝিনাইদহে করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫ জন।
এছাড়াও নতুন করে ঝিনাইদহ জেলায় আক্রান্ত হয়েছে ৩৮ জন।
ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা পজিটিভ নিয়ে ২ জন ও উপসর্গ নিয়ে ৩ জন মারা গেছে।
এ নিয়ে ঝিনাইদহ জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২১৯ জনে।
এছাড়াও নতুন করে ১৬৬ জনের নমুনা পরীক্ষা করে ৩৮ জনের করোনা পজিটিভ এসেছে। আক্রান্তের হার ২২ দশমিক ৮৯ ভাগ।
