বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে এনে অবশ্যই রায় কার্যকর হবে: আইনমন্ত্রী

আপডেট : ০৬ আগস্ট ২০২১, ০৬:৪৫ পিএম

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাড. আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবশিষ্ট পলাতক খুনিদের ফিরিয়ে এনে যত সময় লাগুক অবশ্যই তাদের রায় কার্য করা হবে। তাদের ধরার জন্য এবং যাদের সম্মন্ধে আমরা জানি, তারা কোথায় আছে, তাদের আনার জন্য আমাদের উদ্যোগ অব্যাহত আছে। 

তিনি বলেন, তাদের ফিরিয়ে আনার ব্যপারে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। 

১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা পরিষদ মিলনায়নে আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় সভায় তিনি এসব বলেন।

আইনমন্ত্রী বলেন, ১৫ আগস্ট শোক দিবস শুধু আওয়ামী লীগের নয়, এটা সারা বাংলাদেশের।

আইনমন্ত্রী আরো বলেন, আমরা বঙ্গবন্ধু হত্যার বিচার করেছি। ১৫ আগস্টের হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের মধ্যে ছয়জনের ফাঁসির রায় কার্যকর করেছি।  

এ সময় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, এ বছর লোক সমাগম করে শোক দিবস পালন না করে লকডাউনে কর্মহীন উপজেলার এক হাজার সেলুন, চা দোকানদার ও দর্জি পরিবারকে চাল, ডাল, তেল, পিঁয়াজ, লবণসহ বিভিন্ন খাদ্য সহায়তা দেওয়া হবে। 

নেতাকর্মীদের স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় শোক দিবস পালনের পরামর্শ দেন আইনমন্ত্রী আনিসুল হক। 
মতবিনিময় সভার শুরুতে ১৫ আগস্টে মৃত্যুবরণকারী বঙ্গবন্ধু ও তার পরিবারের সব সদস্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন এবং তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পাঠ করা হয়।  

উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম ভূইয়া, উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার, জেলা পরিষদের সদস্য আতাউর রহমান নাজিম, যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল, উপজেলা আওয়ামী লীগের সদস্য গোলাম সামদানী ফেরদৌস, দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. ইদন মিয়া, উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান নান্নু, দক্ষিণ ইউপি চেয়ারম্যান মো. জালাল উদ্দিন, মনিয়ন্দ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. লুৎফুর রহমান, দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদ মো. মজনু মিয়া, ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ। 

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. মনির হোসেন বাবুল, মো. সেলিম ভূইয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আব্দুল্লাহ ভূইয়া বাদল, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. রফিকুল ইসলাম, আব্দুল হালিম হেলাল, দীপক ঘোষ,  স্বেচ্ছা সেবক লীগের সভাপতি মো. নুরুজ্জামানসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত