বরিশালে করোনা আক্রান্ত প্রবীণ চিকিৎসকের মৃত্যু

আপডেট : ০৭ আগস্ট ২০২১, ১২:১৮ এএম

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনায় আক্রান্ত হয়ে প্রবীণ চিকিৎসক অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন সিরাজুল ইসলামের (৮০) মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

জানা গেছে, গত ২৭ জুলাই দুপুরে জ¦র ও শ্বাসকষ্টের সমস্যায় সিরাজুল ইসলামকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। সেখানে নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। কিছুদিন পর দ্বিতীয় দফায় নমুনা পরীক্ষায় তার করোনা নেগেটিভ আসে। তবে শারীরিক অবস্থা খারাপ থাকায় করোনা ইউনিটে থেকে তিনি চিকিৎসা নিচ্ছিলেন। শেষ পর্যন্ত গতকাল রাত সাড়ে ৯টার দিকে মারা যান।

সিরাজুল ইসলামের মামাতো ভাই বরিশাল প্রেস ক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি এসএম জাকির হোসেন বলেন, শুক্রবার সকালে নগরের জিয়া সড়কে তার প্রথম জানাজা হয়েছে। বাদ জুমা নগরের গোরস্তান রোডের হেমায়েত উদ্দীন আঞ্জুমান মাঠে তার দ্বিতীয় জানাজা শেষে মুসলিম কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত