সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে ভারত থেকে আরও ১৯০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন (এলএমও) নিয়ে ষষ্ঠ চালান ‘ইন্দো-বাংলা এক্সপ্রেস’ ট্রেন রবিবার ভোররাত ৪টার দিকে সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়। এরপর সকাল ৯টার দিকে শুরু হয়েছে ট্রেন থেকে ট্যাংকলরিতে অক্সিজেন খালাস কার্যক্রম।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনের মাস্টার ইসমাইল হোসেন বলেন, ভারত থেকে রেলপথে দেশে ষষ্ঠ ধাপে এ পর্যন্ত মোট ১ হাজার ১৭২ মেট্রিক টন তরল অক্সিজেন এলো। তিনি আরও বলেন, এ খালাস কার্যক্রম আজ সোমবার পর্যন্ত চলবে।
