আগামী বুধবার (১১ আগষ্ট) থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সব বেঞ্চে ভার্চুয়ালি বিচারকাজ শুরু হচ্ছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদেশক্রমে গতকাল রবিবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এতে বলা হয়, পরিবর্তিত পরিস্থিতিতে আগামী ১১ আগষ্ট বুধবার হতে ‘আদালত কর্তৃক তথ্য- প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০’ এবং এ সংক্রান্তে জারিকৃত প্র্যাকটিস ডাইরেকশন অনুসরন করত: তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে হাইকোর্ট বিভাগের সকল বেঞ্চে বিচার কার্যক্রম পরিচালিত হবে। করোনা ভাইরাস সংক্রমনের দ্বিতীয় ঢেউয়ের প্রেক্ষিতে গত এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে ফের উচ্চ আদালতের নিয়মিত কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর হাইকোর্টের নির্দ্দিষ্ট কিছু বেঞ্চে সীমিত পরিসরে বিচারিক কার্যক্রম চলছিল। গত রবিবার থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ভার্চুয়ালি বিচার কার্যক্রম শুরু হয়েছে। একই দিন থেকে হাইকোর্টের ১২ টি ভার্চুয়াল বেঞ্চে বিচারকাজ চলছে।
×
