বাংলাদেশ-কাতার বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বারোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

আপডেট : ১০ আগস্ট ২০২১, ০১:৫৬ এএম

বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের দেওয়া সুযোগ-সুবিধার কথা উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম কাতার ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন। গত রবিবার কাতারের রাজধানী দোহায় দেশটির  পররাষ্ট্র প্রতিমন্ত্রী সোলতান বিন সাদ আল মুরাইখির সঙ্গে বৈঠকের সময় বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ আলোচনা করেন।

চেম্বার্স অব কমার্সসহ বিভিন্ন পর্যায়ে যোগাযোগ বৃদ্ধির ওপর জোর দেন কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সোলতান বিন সাদ আল মুরাইখির। পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ নিয়ে ওয়েবিনার আয়োজনের প্রস্তাব করলে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সম্মতি প্রকাশ করেন। কাতার থেকে এলএনজি আমদানির জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় তিনি কাতারের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের প্রশংসা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত