খুলনায় এবার যুবককে একসঙ্গে ২ ডোজ টিকা!

আপডেট : ১১ আগস্ট ২০২১, ০১:৪৯ এএম

খুলনায় মো. রোকনুজ্জামান (৩৬) নামে এক যুবককে একসঙ্গে দুই ডোজ করোনা টিকা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা জেনারেল (সদর) হাসপাতাল টিকা কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ নিয়ে এক সপ্তাহে খুলনায় দুজনের শরীরে একসঙ্গে দুই ডোজ টিকা দেওয়ার ঘটনা ঘটল।

রোকনুজ্জামান খুলনার কয়রা উপজেলা শ্রীফলতলা গ্রামের বোনাই মোড়লের ছেলে। বর্তমানে তিনি নগরীর দক্ষিণ টুটপাড়ায় বসবাস করছেন। এর আগে গত শনিবার বেলা সাড়ে ১১টার দিকে খুলনায় জহুরা বেগমকে (৭৩) একসঙ্গে দুই ডোজ টিকা দেওয়ার অভিযোগ উঠে। বৃদ্ধা জহুরা নগরীর সোনাডাঙ্গা ময়লাপোতা কেসিসি স্টাফ কোয়ার্টারের বাসিন্দা ও মৃত মুনসুর খাঁর স্ত্রী।

রোকনুজ্জামান বলেন, ‘মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে আমি টিকা নেওয়ার জন্য জেনারেল হাসপাতাল টিকা কেন্দ্রে যাই। পরে চেয়ারে বসলে এক নার্স এসে আমাকে জিজ্ঞাসা করেন আমার হাইপ্রেশার আছে কি না? আমি বলি না। তিনি আমাকে টিকা দিয়ে কাগজটা দেন। আমি বসেছিলাম। এক মিনিটও হয়নি। এর মধ্যে অন্য আরেকজন নার্স এসে আমাকে আবার টিকা দিয়ে দেন। এ সময় আমার পাশে থাকা একজন বলেন ওনাকে কেন টিকা দিলেন? ওনাকে তো টিকা দেওয়া হয়ে গেছে। আমি তখন বলি আমাকে টিকা দিয়েছে আবার দিলেন কেন?  খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ একজনকে দুবার টিকা দেওয়ার কথা স্বীকার করে বলেন, ‘হাজার হাজার মানুষকে টিকা দিচ্ছি। একটা ভুল হলে হতে পারে। তবে যাকে দুবার টিকা দেওয়া হয়েছে, তিনি ভালো আছেন। তার শারীরিক অসুস্থতা দেখা দেয়নি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত