বিবৃতিতে জিএম কাদের

মন্ত্রীদের কথা এখন মানুষ শুনতে চায় না

আপডেট : ১২ আগস্ট ২০২১, ১২:১৩ এএম

দেশে মন্ত্রীদের কথা মানুষ এখন আর শুনতে চায় না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। তিনি বলেছেন, ‘তাদের (মন্ত্রী) বক্তব্যে দেশের মানুষ সরকারের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলেছেন। বাস্তবতা হলো সরকার যা করতে বলছে দেশের মানুষ এখন আর তা করতে আগ্রহবোধ করছেন না।’

গতকাল বুধবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে সদ্য প্রয়াত নেতাকর্মীদের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, ‘গণটিকা কর্মসূচি সফল করে সারা বিশ্ব যখন সবকিছু স্বাভাবিক করে ফেলছে, তখন আমাদের দেশে শত শত মানুষ এক ডোজ টিকার জন্য সারারাত লাইনে বসে রাত কাটিয়েছেন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত