বঙ্গবন্ধুর সমাধিতে প্রেস কাউন্সিলের শ্রদ্ধা নিবেদন

আপডেট : ১৩ আগস্ট ২০২১, ০২:০৮ এএম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্যবৃন্দ। প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও ডিবিসি নিউজ টেলিভিশনের চেয়ারম্যান ও ইংরেজি দৈনিক ডেইলি অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবাহান চৌধুরীর নেতৃত্বে প্রেস কাউন্সিলের কার্য নির্বাহী সদস্য ও বাসসের বার্তা সম্পাদক নুরে জান্নাত সীমা, ডিইউজের সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান জিহাদ, প্রেস কাউন্সিল সচিব মোহাম্মদ শাহ আলম উপস্থিত ছিলেন ।

গতকাল বৃহস্পতিবার দুপুরে তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত