পলাতক খুনিদের ফিরিয়ে দন্ড কার্যকর করব : অ্যাটর্নি জেনারেল

আপডেট : ১৫ আগস্ট ২০২১, ০২:২৯ এএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার রায়ে দন্ডিত ও পলাতক খুনিদের ফিরিয়ে এনে দন্ড কার্যকরে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। তিনি বলেছেন, ‘অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষ থেকে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে এনে দন্ড কার্যকরে সর্বোচ্চ চেষ্টা করব। সর্বোচ্চভাবে সেই চেষ্টা করা হবে। এ বিষয়ে সব ধরনের সহযোগিতা করব।’ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের উদ্যোগে গতকাল শনিবার আয়োজিত ভার্চুয়াল আলোচনায় এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল। এতে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রায় ২০০ আইন কর্মকর্তা অংশ নেন। আলোচনায় বঙ্গবন্ধুর নামে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হবে বলে সিদ্ধান্ত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত