কবি শামসুর রাহমানের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ১৭ আগস্ট ২০২১, ১২:১১ এএম

বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রাহমানের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। ২০০৬ সালের ১৭ আগস্ট তিনি চিকিৎসাধীন অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয় হাসপাতালে মারা যান। করোনা পরিস্থিতির কারণে দিবসটিতে আনুষ্ঠানিক কোনো আয়োজন নেই। তবে কবির পরিবার ও অনুরাগীরা তার কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করবেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

১৯২৯ সালের ২৩ অক্টোবর পুরান ঢাকার মাহুতটুলীতে জন্ম শামসুর রাহমানের। প্রথম কাব্যগ্রন্থ ‘প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে’ প্রকাশিত হয় ১৯৬০ সালে। প্রথম কাব্যগ্রন্থ প্রকাশের পর তিনি পাঠকমহলে আলোচিত হন। তার লেখা ‘আসাদের শার্ট’ কবিতায় ঊনসত্তরের গণ-অভ্যুত্থান যেন সচিত্র রূপ পায়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে শামসুর রাহমান সপরিবারে তাদের পৈতৃক বাড়ি নরসিংদীর পাড়াতলী গ্রামে চলে যান। এপ্রিলের প্রথম দিকে তিনি লেখেন ‘স্বাধীনতা তুমি’ ও ‘তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা’সহ বেশ কিছু কবিতা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত