গাইবান্ধায় বাসের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ২১ আগস্ট ২০২১, ১২:০২ এএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার রাত ৯টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের কাটাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফ আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরিফ আনোয়ার বলেন, “বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহীরা ঘটনাস্থলেই মারা যান। নিহতরা মোটরসাইকেলে চড়ে রংপুর যাচ্ছিলেন।”

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম বলেন, “আমরা মরদেহগুলো উদ্ধার করেছি। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত