চট্টগ্রামে করোনাভাইরাসে সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩৩২ জন নতুন আক্রান্ত হয়েছেন। এ সময় করোনা রোগীদের ৪ জনের মৃত্যু হয়। সংক্রমণ হার ১২ দশমিক ৭৪ শতাংশ।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে দেখা যায়, ২ হাজার ৬০৬ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত ৩৩২ জনের মধ্যে শহরের বাসিন্দা ২০৮ জন এবং বারো উপজেলার ১২৪ জন।
গতকাল চট্টগ্রামে করোনায় আক্রান্ত শহরের একজন ও গ্রামের ৩ জন মারা যান। ফলে মৃতের সংখ্যা ১ হাজার ১৭০ জন হয়েছে। জেলায় মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯৬ হাজার ৮৩৫ জনে।
এদিন আরোগ্য লাভ করেন ৫৯০ জন। ফলে মোট আরোগ্য লাভকারীর সংখ্যা ৬৪ হাজার ৬০৫ জনে উন্নীত হয়েছে।
