স্বেচ্ছাসেবক দল লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলা ও পৌর ইউনিটের কমিটি অনুমোদন করা হয়েছে। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূইয়া জুয়েল এ কমিটি অনুমোদন করেন বলে রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘোষিত আহ্বায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে অধীনস্থ সব ইউনিটের কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
রামগঞ্জ উপজেলার ৩১ সদস্যের কমিটির আহ্বায়ক হয়েছেন দুলাল হোসেন দুলাল। এ ছাড়া সদস্য সচিব মো. এমরান হোসেন। যুগ্ম আহবায়ক ১. খোরশেদ আলম রব্বানী, ২. এনায়েত হোসেন স্বপন, ৩. মো. আলী আকবর, ৪. মিজানুর রহমান, ৫. সাইদুল ইসলাম, ৬. মো. নাছিম আলী, ৭. সুমন আলম (শুম্ভ সুমন), ৮. জাকির হোসেন (৯ নম্বর ইউনিয়ন), ৯. জাকির হোসেন (৭ নম্বর ইউনিয়ন)।
২১ সদস্যের রামগঞ্জ পৌর কমিটির আহ্বায়ক হয়েছেন ফরহাদ হোসেন (নিশান), সদস্য সচিব স্বপন চৌকিয়া, যুগ্ম আহ্বায়ক ১. জাফর আহম্মেদ ভূইয়া ২. আবদুর রহমান ব্যাপারী ৩. আমিন হোসেন (নীল) ৪. আবু তাহের খান ৫. মাহফুজ আলম ৬. মামুনুর রশীদ মামুন ৭. রবিউল আলম রবি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষীপুর-১ রামগঞ্জ আসন থেকে নির্বাচন করেছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) একাংশের মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। সেলিম বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা।
