যুক্তরাষ্ট্র এখনো বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে : কমলা

আপডেট : ২৩ আগস্ট ২০২১, ১০:৩৩ পিএম

আফগানিস্তান সংকটের মধ্যেই এশিয়া সফরে এসে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, যুক্তরাষ্ট্র এখনো বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। গতকাল সোমবার সিঙ্গাপুরে দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।

রবিবার সিঙ্গাপুর পৌঁছালেও সোমবার দেশটির প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে কমলা হ্যারিসের আনুষ্ঠানিক সফর শুরু হয়। দুজন এক ঘণ্টার বেশি সময় ধরে দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করেছেন। বৈঠক শেষে তারা যৌথ সংবাদ সম্মেলনে হাজির হন।

কমলা হ্যারিস বলেন, আজ আমি এখানে কারণ যুক্তরাষ্ট্র এখনো বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। আমরা এই ভূমিকা যথেষ্ট গুরুত্বের সঙ্গে নিয়েছি। মঙ্গলবার ওয়াশিংটনের ইন্দো-প্রশান্তমহাসাগরীয় নীতি নিয়ে একটি ভাষণ দেওয়ার সূচি রয়েছে ভাইস প্রেসিডেন্টের। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত