ময়মনসিংহে করোনায় দুই মাসের শিশুর মৃত্যু

আপডেট : ২৪ আগস্ট ২০২১, ১২:১৮ এএম

ময়মনসিংহে করোনা আক্রান্ত হয়ে হুজাইফা নামের দুই মাস বয়সী এক মেয়েশিশুর মৃত্যু হয়েছে। গত রবিবার বিকেল ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, শিশু হুজাইফা জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গত ১১ আগস্ট হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি হয়। এরপর ১৪ আগস্ট নমুনা পরীক্ষায় তার পজিটিভ আসলে ওইদিনই তাকে করোনা ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার বিকেল সোয়া ৩টায় মারা যায় শিশুটি।

মৃত হুজাইফা জেলার গফরগাঁও উপজেলার উস্থি ইউনিয়নের সানজিদ গ্রামের মোখলেসুর রহমানের মেয়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত