রাজধানীর দক্ষিণখান থেকে মডার্নার ভ্যাকসিনসহ গ্রেপ্তার পল্লী ডাক্তার বিজয় কৃষ্ণ তালুকদারকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার এ রিমান্ডের আদেশ দেন।
বিশেষ ক্ষমতা আইনের মামলায় এ আসামির ১০ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা সংশ্লিষ্ট থানার এসআই (নি.) আব্দুল আজিজ। ওই দিন তদন্ত কর্মকর্তা উপস্থিত না থাকায় আদালত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে ২৩ আগস্ট শুনানির দিন ধার্য করে।
