নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ডুবে দ্বিপচয় চক্রবর্তী (৯) নামে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার বেলা ১১টায় ভক্তবাড়ি ঘাটে গোসল করতে নেমে সে পানিতে ডুবে যায়। একদিন নিখোঁজ থাকার পর মঙ্গলবার সকাল ৮টার দিকে তার লাশ শীতলক্ষ্যা নদে ভেসে উঠলে স্থানীয়রা তাকে উদ্ধার করে।
নিহত দ্বিপচয় ব্রাক্ষ্মণখালী এলাকার দিলীপ চক্রবর্তীর ছেলে।
নিহতের বাবা দিলীপ চক্রবর্তী জানান, সোমবার বেলা ১১টার দিকে তার ছেলে স্থানীয় দুজন বন্ধুর সঙ্গে শীতলক্ষ্যা নদীর ভক্তবাড়ি ঘাটে গোসল করতে নামে। এ সময় তারা সাঁতরে নদীর মাঝখানে চলে যায়।
একপর্যায়ে দ্বিপচয় চক্রবর্তী পানিতে ডুবে নিখোঁজ হয়ে যায়। দুই বন্ধু সাঁতরিয়ে বাড়িতে খবর দিলে স্বজনরা খোঁজাখুঁজি করতে থাকে। মঙ্গলবার সকালে তার লাশ পানিতে ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে।
