স্পেনের হ্রদে ভাসছে লক্ষাধিক মৃত মাছ

আপডেট : ২৫ আগস্ট ২০২১, ১০:৩৪ পিএম

স্পেনের একটি লবণাক্ত হ্রদে ভেসে উঠছে লাখ লাখ মৃত মাছ। ইউরোপের অন্যতম বৃহৎ মার মেনোর হ্রদে এমন পরিস্থিতিকে ভয়াবহ বলছেন পরিবেশবাদীরা। দেশটির দক্ষিণপূর্বাঞ্চলে অবস্থিত মার মেনোর হ্রদ। বেশ কিছুদিন ধরে নানা প্রজাতির মৃত মাছ ভেসে আসছে। বিজ্ঞানীরা সম্প্রতি স্পেনে অতিরিক্তি তাপমাত্রাকে দায়ী করছেন। এছাড়া কৃষিকাজের পানিতে যে দূষণ সৃষ্টি হচ্ছে তার ফলেই এমন পরিস্থিতি দেখা দিয়েছে। তবে সুর্নিদিষ্ট কোনো কারণ এখনো বের করতে পারেনি সরকার।

এমন ঘটনায় আতঙ্ক দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। মৃত মাছ পচে আশপাশে ব্যাপক দুর্গন্ধ সৃষ্টি হওয়ায় বিপাকে পড়েছে অনেকে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বিক্ষোভ করছে বাসিন্দারা। পাশাপাশি তদন্তেরও আহ্বান জানাচ্ছে তারা।

কয়েক বছর ধরেই এ হ্রদের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত