বিজ্ঞান বলছে, মানুষের অসুখের পেছনে নিরানব্বই শতাংশ কারণই মনোদৈহিক। তাই সুস্থতা কিংবা সৌন্দর্য চর্চায় এ শরীর ও মনের সমন্বয়ের কোন বিকল্প নেই।
এটাও বলা হয়, ব্যক্তিভেদে জীবন যাপনের ভিন্নতার ফলে শারীরিক ও মানসিক সমস্যাও ভিন্ন। ফলে কোন সচেতন ব্যক্তি যদি নিয়মিত ব্যায়াম করতে চান, তার বেশ কিছু বিষয় জানতে হবে। কী ব্যায়াম তার জন্য প্রয়োজনীয়, কী ধরনের খাদ্যাভ্যাসে তিনি অভ্যস্ত বা কী কী পরিবর্তন আনা জরুরি, এমনকি মানসিক স্বাস্থ্যের বর্তমান অবস্থাও বিবেচনায় আনা দরকার। কিন্তু সব প্রশ্নের উত্তর তার জানা থাকে না।
যার ফলে মানুষ কখনো জিমে, কখনো অনলাইনে বিভিন্ন টিউটোরিয়াল দেখে ব্যায়াম, ইয়োগা কিংবা মেডিটেশনে ঝুঁকছেন। কিন্তু নিজের মন ও শরীরের যথাযথ সমস্যাটি অনুধাবন করতে না পারায় অনেক ক্ষেত্রেই ভুল চর্চা করে থাকেন সবাই। পাশাপাশি কিছুদিন করেই হাঁপিয়ে ওঠেন।
ব্যক্তিভেদে সমস্যা নির্ণয় করে এ সব প্রশ্নের যথাযথ উত্তর, পরামর্শ ও নিয়মিত স্বাস্থ্যচর্চার মনিটরিং ও ট্রেইনিং করান লাইফস্টাইল কোচ। বাংলাদেশে এ পেশার যাত্রা শুরু হয়েছে গুটিকয়েক মানুষের হাত ধরে। তার মধ্যে অন্যতম একজন তানভীর হাসান বৃত্ত। তার তত্ত্বাবধানে যাত্রা করেছে বেঙ্গল ক্যালিস্থেনিক্স।
এ বিষয়ে তিনি বিস্তারিত উল্লেখ করেছেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে।
বেঙ্গল ক্যালিস্থেনিক্স মনে করে, প্রযুক্তিগত উন্নয়নের ফলে দিন দিন মানুষের শারীরিক পরিশ্রম কমছে, আরাম বাড়ছে পাশাপাশি নিরাপদ ও সতেজ খাবারের সংকটও বাড়ছে। সঠিক জীবন যাপন পদ্ধতি ও খাদ্যাভ্যাস সম্পর্কেও বিভ্রান্ত হয়ে পড়ছে মানুষ। রং বাহারি বিজ্ঞাপনের প্রলোভনে প্রতিনিয়ত এ ভ্রান্তি বাড়ছেই। শরীর চর্চা সম্পর্কে সঠিক ও বিজ্ঞানসম্মত জ্ঞানের অভাব তো রয়েছেই। মানসিক চাপ, বিষণ্নতা, দুশ্চিন্তা কিংবা ইনসমনিয়ার মতো জটিলতায় ভুগছে অধিকাংশ মানুষই। এ থেকে উত্তরণের জন্য ব্যক্তিভেদে সঠিক সমাধান খুঁজে দিতেই কাজ করছে বেঙ্গল ক্যালিস্থেনিক্স।
অনলাইন ও অফলাইন কেন্দ্রিক প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনা করছেন বৃত্ত। তিনি ফিটনেস অ্যান্ড লাইফ স্টাইল কোচিংয়ে আন্তর্জাতিকভাবে খ্যাতনামা প্রতিষ্ঠান আমেরিকান কাউন্সিল অন এক্সারসাইজ (এসিই) থেকে প্রশিক্ষক হিসেবে সনদপ্রাপ্ত হয়েছেন। এ ছাড়া কানাডার পারসোনাল ট্রেইনার ডেভেলপমেন্ট সেন্টার (পিটিডিসি) অনলাইন ট্রেইনিংয়ের প্রশিক্ষণের পর বাংলাদেশ থেকে সর্বপ্রথম আন্তর্জাতিক এ প্রতিষ্ঠানে মেন্টর হিসেবে আমন্ত্রিত হয়ে যোগদান করেছেন। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের প্রশিক্ষকদের নিয়মিত পাঠদান করছেন তিনি।
বাংলাদেশে বেঙ্গল ক্যালিস্থেনিক্স নিয়ে তার যাত্রা শুরু ২০১৮ সালে। ব্যক্তিভেদে বিভিন্নরকম ব্যায়াম, পুষ্টি পরামর্শ, মেডিটেশন, ইতিবাচক মনোভাব তৈরি ও মানসিক সমস্যা পর্যবেক্ষণ করে সে অনুযায়ী মোটিভেশন ও ন্যূনতম চার মাস, আট মাস ও বারোমাসের ট্রেইনিং ও কোচিং কার্যক্রম পরিচালিত করছেন তিনি।
এ প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের দৈনন্দিন জীবন যাপনে ভুল খাদ্যাভ্যাস, নেতিবাচক চিন্তার চর্চা ও শরীর সম্পর্কে অজ্ঞতার কারণে নিজের অজান্তেই আমরা নানা রকম অসুস্থতার কারণ হচ্ছি। যার ফলে কখনো শরীর, কখনো মনের সুস্থতায় আমরা চিকিৎসা নির্ভর হয়ে পড়ছি। কেউ কেউ সচেতন হতে চাইলেও বিচ্ছিন্নভাবে শরীর ও মনের চর্চায় নানা ধরনের উদ্যোগ নিয়ে থাকলেও তা কার্যকর হচ্ছে না। এর কারণ সুস্থতা ও সৌন্দর্যের জন্য কেবল ব্যায়াম বা ইয়োগা বা শুধু মেডিটেশন এককভাবে যথেষ্ট নয়। সম্ভব নয় সাময়িক চর্চায়ও। শরীর ও মনের সুস্থতার সমন্বয় করতে জরুরি আমাদের জীবন যাপনের ধরন, খাদ্যাভ্যাস ও চিন্তা পদ্ধতির আমূল পরিবর্তন। যা কখনো কখনো একা একজন ব্যক্তির পক্ষে সম্ভব হয়ে ওঠে না। আমরা চেষ্টা করছি ব্যক্তি ভেদে সমস্যা নিরূপণ করে যথাযথ মনিটরিং, ট্রেনিং এবং কোচিংয়ের মাধ্যমে সে তাকে সঠিক জীবন যাপন পদ্ধতির অভ্যাসের দিকে নিয়ে যেতে।”
বৃত্ত জানান, বেঙ্গল ক্যালিস্থেনিক্স এর সঙ্গে ইতিমধ্যেই শতাধিক মানুষকে যুক্ত করেছে এ প্রক্রিয়ায়। এ ছাড়া নানা সচেতনতামূলক কর্মশালার মাধ্যমে এ প্রক্রিয়া সম্পর্কে অবহিত হয়েছে সহস্রাধিক মানুষ। বেঙ্গল ফিটনেস ট্রাইব নামে প্রতিষ্ঠানটির ফেসবুক গ্রুপে পাঁচ হাজার মানুষের মাঝে নিয়মিত স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বৃত্তর স্বপ্ন বাংলাদেশে তার মতো অনেকেই এ পেশায় যুক্ত হবেন যাদের সমন্বয়ে তৈরি হবে বেঙ্গল ফিটনেস একাডেমি। যার মাধ্যমে বদলে যাবে বাংলাদেশের মানুষের জীবন যাপন, বাড়বে সুস্থতার চর্চা।
বেঙ্গল ক্যালিস্থেনিক্স সম্পর্কে জানতে ও যুক্ত হতে ক্লিক করুন।
