সেনাবাহিনী শুটিং প্রতিযোগিতা ২০২১ সমাপ্ত

আপডেট : ২৭ আগস্ট ২০২১, ০২:০৫ এএম

বাংলাদেশ সেনাবাহিনী শুটিং প্রতিযোগিতা-২০২১-এর পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের সিএলএইচ, আর্মি শুটিং রেঞ্জে অনুষ্ঠিত হয়। ওই প্রতিযোগিতায় সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, প্রতিযোগিতায় সাতটি ইভেন্টে সাতটি সেনা শুটিং ক্লাবের প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় চট্টগ্রাম সেনা শুটিং ক্লাব চ্যাম্পিয়ন এবং সাভার সেনা শুটিং ক্লাব রানার্সআপ হয়।

এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ ঢাকা অঞ্চলের বিভিন্ন ইউনিট ও সংস্থার অফিসার, জেসিও এবং অন্যান্য পদবির সৈনিকরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা গত ২২ আগস্ট শুরু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত