রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের অঙ্গ প্রতিষ্ঠান ইউনিভার্সেল নার্সিং কলেজ ও অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির সঙ্গে একাডেমিক ও সায়েন্টিফিক, গবেষণা, ছাত্রছাত্রীদের স্কলারশিপসহ উচ্চতর শিক্ষায় সুযোগবিষয়ক দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত শুক্রবার সকালে এই চুক্তি স্বাক্ষর হয়।
ভার্চুয়ালি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তী, ভাইস চেয়ারম্যান প্রকৌশলী দিলীপ কুমার পাল, ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্র্ত্তী, গবেষণা প্রধান অধ্যাপক ডা. রিদওয়ানুর রাহমান, উপদেষ্টা ডা. জাফর উল্লাহ, ইউনিভার্সেল নার্সিং কলেজের অধ্যক্ষ অ্যান্থোনিয়া ডি কস্তা, হেড অব হিউম্যান রিসোর্স ফয়সাল উদ্দিন এবং ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়ার ভাইস চ্যান্সেলর অ্যান্ড প্রেসিডেন্ট প্রফেসর বার্নে গ্লোভার এও প্রমুখ। বিজ্ঞপ্তি
