রোহিঙ্গা ক্যাম্পে ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত

আপডেট : ২৯ আগস্ট ২০২১, ০৮:৫৮ এএম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ইজিবাইকে ধাক্কায় এক শিশু নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় ইজিবাইক চালককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) 

নিহত শিশু উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৯, ব্লক ডি-৯ এর মঞ্জুর আলমের ছেলে শামসুর রহমান (৪)।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে রোহিঙ্গা ক্যাম্প-১৯ এর ব্লক ডি/৯ রাস্তায় একটি টমটম গাড়ির (ইজিবাইক) ধাক্কায় শামসুর আলম নামে রোহিঙ্গা শিশুটি গুরুতর আহত হয়।

পরে শিশুটিকে দ্রুত আরটিএম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ৮ এপিবিএন সদস্যরা টমটমসহ ড্রাইভার নুরুল আমিনকে (১৪) আটক করে। সে  উখিয়ার পালংখালী ইউনিয়নের ঘোনারপাড়া ৪নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ নুরের ছেলে। 

গাড়ির চালক শিশু হওয়ায় সংশ্লিষ্ট ক্যাম্পের সিআইসির মাধ্যমে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়।

পরে শিশুটির লাশ দাফনের কার্যক্রম প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ৮-এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার সোয়েব আহমেদ খান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত