কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি: পানিবন্দী ৩০ হাজার মানুষ

আপডেট : ২৯ আগস্ট ২০২১, ০৭:১১ পিএম

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। পানি সামান্য কমলেও এখনো প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দী জীবন যাপন করছে।

রবিবার শেষ খবর পাওয়া পর্যন্ত কুড়িগ্রাম সেতু পয়েন্টে ধরলার পানি সামান্য কমে বিপৎসীমার ২১ সেন্টিমিটার ও চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কমেছে তিস্তাসহ অন্যান্য নদীর পানিও।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, বন্যার পানিতে তলিয়ে গেছে নিচু এলাকার ১০ হাজার হেক্টর জমির রোপা আমন ও ৮৫ হেক্টর জমির সবজি খেত।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুল ইসলাম জানান, উজানে বৃষ্টিপাত কমে যাওয়ায় ধরলা ও তিস্তার পানি কমতে শুরু করেছে। বন্যা পরিস্থিতির দ্রুতই উন্নতি হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত