আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ছাড় করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্টের আফগানিস্তানবিষয়ক দূত জমির কাবুলোভ এ আহ্বান করেন বলে জানিয়েছে আলজাজিরা। চলতি বছর ১৫ আগস্ট তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নিলে যুক্তরাষ্ট্রে জমা থাকা আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ আটকে দেয় হোয়াইট হাউজ। ওই রিজার্ভের অর্থ যাতে কোনোভাবে তালেবান সরকারের হাতে না পৌঁছায় সে সিদ্ধান্ত নেয় বাইডেন প্রশাসন। এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে আফগান সরকারের বিভিন্ন ব্যাংক হিসাবে রক্ষিত তহবিল জব্দের নির্দেশ দেওয়া হয়। তিনি বলেন, পশ্চিমারা যদি আসলেই আফগান জনগণের ভাগ্য নিয়ে চিন্তিত হয়, তাহলে অবশ্যই আফগানিস্তানের স্বর্ণ এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ আটকে দিয়ে বাড়তি সমস্যা তৈরি করা উচিত নয়।
×
